প্রীতি ভালোবাসা আর শ্রদ্ধা
সকল‌ই সমর্পিণু আজি-
তব হৃদয় মন্দিরে;
শুভ তব জনম দিনে!


হৃদয়ের আঙ্গিনায় ফোটা
গোলাপ, টগর‌ আর-
সন্ধ্যা মালতী তুমি;
আকাশের জ‍্যোৎস্নার হাসি!


ভালো থেকো তুমি কবি
তুলে ধরো ধরণীর বুকে-
অমূল‍্য জীবন খানি,
রহিও না আর অভিমানী!


তোমার কৃত্তি যশে যেন
স্তম্ভিত হোক তারা,
যারা দিয়েছে তোমায়-
ক্ষণে ক্ষণে প্রতি পদে ব‍্যথা!


তুমি আবারো হাসো কবি
জীবনের প্রতি ক্ষণে,
দুখের সাগর যদি আসে
ভাসিয়ে দিও মোরে
ভেলা হয়ে বয়ে যাব,
তব আনন্দ হৃদয়ের তরে।


০৯/০৬/২০১৭ইং
২৫শে জ‍্যৈষ্ঠ ১৪২৪বাং
ঊনকোটি ত্রিপুরা
ভারত