আমি
চাঁদ ভালোবাসি,
ভালোবাসি তার আলো।

পূর্ণিমা
রাত ভালোবাসি,
ভালোবাসি রাতের আলো।

সন্ধ্যা
রাত আধাঁরেতে,
ভালোবাসি তারার আলো।

অমাবস্যার
নিঝুম রাতে
ভালোবাসি আকাশ কালো।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সন্ধ‍্যা-৫.১২