কিছু সুন্দর কথা
আর মনের ব‍্যথা
দিল মোরে কবি হ‌ওয়ার নিশ্চয়তা।

আমি শব্দ সাজাই
সহজ সরল ভাষায়।
কবিতার খাতা তাতে ভরে যায়।

দুঃখী আজ যারা,
যেন আকাশের তারা,
মিট্ মিট্ করে জীবন সাড়া।
-----*(*****)*------

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/১০/২০১৭
রাত-৯.৫৯