গাহি আমি দিবা নিশি,
তোমার‌ই বন্দনা।
তবু বুঝি তোমার যেন,
মনে হয় আজও;
হারিয়েছ বুঝি আপনার,
ব‍্যক্তি স্বাধীনতা।
তরঙ্গ তুলিছ কেন তুমি,
মম হৃদয় অন্তরে।
দিশেহারা করো মোরে,
এই অকুল সাগরে?


২০/০৫/২০১৭
  ধর্মনগর, উত্তর ত্রিপুরা
          ।। ভারত।।