কবিতা তুমি লুকিয়ে থাকো,
মুন্ মুন্ এদের ঘরে।
কবিতা তুমি কথা বলো,
সঞ্চয়িতার ঠোটে।
আবার তুমি হাসতে থাকো,
সূর্যমুখীর মুখে।
কবিতা তুমি ডানা মেল,
পরিয়ারির বেশে।
কবিতা তুমি জেগে উঠো,
কাক পক্ষীটির রুপে।
এবার তুমি সাজবে জানি,
রূপ কথার ঐ ঝাঁসি রাণি।

১৮/০৫/২০১৭
  ধর্মনগর, উত্তর ত্রিপুরা
          ।। ভারত