শুন তুমি বলছি আমি,
      প্রেমের দেশের গল্প খানি।
মন্ত্রী বুঝি বাজেট করেন,
      গুণে গুণে প্রেমিক যুগল।
একশো কোটি প্রেমের মাঝে,
      উনি  গোনলেন শুধু -
কলেজ পড়া নতুন পাখি।
      বাদ পড়েছে বুড়ো বুড়ী,
আরো যত ত্রিকোণ প্রেমি।
      বিধবারা বাদ পড়েছে,
রামমোহনের তথ্য ঘরে।
      প্রেম বুঝি কেউ কম করেনি,
চেয়ে দ‍্যখো হিসাবখানি।
      তাইতো বলি তোমায় আমি-
প্রেমের দেশে বাজেট ফেল।


        ১৭/০৫/২০১৭
     ধর্মনগর, উত্তর ত্রিপুরা
            ।। ভারত।।