অনুভবে খুঁজে পাই তোমার প্রেরণা,
সদৃশ‍্য নয় বলে কত অহেতুক যন্ত্রণা।
অনুসরণ তোমাকে করি সারাটি বেলা,
তোমার খুঁজেই জীবনের এ'পথ চলা,
অন্তরালে রয়েছ বসে আকাশের নীচে,
উপরেতে চেয়ে থাকি তারা যদি খসে।
তিমিরের গভীর রাতে তুমি জোনাকি,
বারে বারে চেয়ে দেখি রাত কত বাকী!

             ০৯/০৫/২০১৭
             (২৫শে বৈশাখ)
       ধর্মনগর, উত্তর ত্রিপুরা
               ।। ভারত।।