মানবী তুমি মন ভরে সাজো আবার;
কেন তুমি মুছে নিলে সিঁদুরের বাহার?
লাল রঙা জামদানি খুলো নাকো আর;
মানিয়ে ছিল তোমার ঐ কাঞ্চন হার।
ভেঙোনা তুমি প্রেমের শাঁখা আর বালা,
ছিড়ে যদি যায় তবে দেব নব মালা।
মাঝ খানে কোরো নাকো অভিনয়ে ইতি;
রঙ নিয়ে বাঁচো তুমি শ্বেত বেশ ব্যতীত।
এখনো শ্রোতা আছে - দর্শকের সমাগম,
বহু প্রতীক্ষিত আজও তব শুভ পদার্পন।
শামিয়ানা বাঁধা আছে ঐ তমালের তলে,
ফলে ফুলে হবে তুমি পদ্ম যেন জলে।
বহু গান রয়ে গেছে - দৃশ্যেরই আবর্তন,
তবে কেন সরে যাবে ভেবে সমাপন?
মন্তব্য (15)