হয়তো তুমি ভুলে গেছ এই গ্ৰামখানা,
যেখানে ছিল মুলি বাঁশ আর ঘন ছন্।
সেই বকুল গাছ খানা আজ আর নেই,
তবুও তার সুবাস বুঝি আছে বাতাসে!
সেই দোলনায় দোলা-লোকচুরি খেলা,
দেখা নেই তোমার সাথে মাটির ঐ পথে,
মনে হয় কথা কয় শ্যামলীর নীল জল।
বলে বুঝি ঐ জল,"কেমন আছ অমল?"
মন্তব্য (11)