শুভেচ্ছা র‌ইল তোমায়,
বৈশাখী পাবন বেলায়।
সুখে থেকো ,ভালো থেকো,
ভালোবেসে কাছে রেখো।

পিঠে পুরী ফল মুল,
কসা আর ইলিশ ঝুল,
করো না খেতে ভুল।

দুরে আছি কাছে নাই,
তাই মনে পরে যায়-
মিলে মিশে মেলা দেখ,
ফিরে এসে চিঠি লিখো।