জীবনের অর্থ খোঁজা বড় দায়,
সার্থক ব‍্যর্থ আমি;
খোজে চলি বর্তমান থেকে-
অতীতের ঘুর্ণি ঝড়ে!

কিসে কে খুশী হয় বুঝা বড় দায়।
কেউবা কাটায় রাত শুধু প্রতীক্ষায়,
কারোবা আনন্দ হয়-
ত্যাগ ও তিতিক্ষায়।
জীবনের রাস্তা বড় ভঙ্গুর,
চোখ মুদে চলা দায়।
কোথাও মসৃণ হলে-
আবার ক্লেশময়।

কেউ দেখে খুশী হয়,
কেউ আবার অগ্নিময়।
জীবনে বিজয়ী হ‌ওয়া-
বড় কষ্টময়।

কেউ খেয়ে খুশী-
কেউ খাইয়ে হয়।
জীবনের অর্থ খোঁজে-
খোঁজে হয় শুধু বিশ্বয়,আর‌ও বিশ্বয়!