কালো কাক ডঃ মধুমঙ্গল সিনহা · কবিতা · 2017-03-30 · 642 ভিউ পূবের আকাশটা চেয়ে দেখি, মনে হয় কালো মেঘ যেন কোন বিধ্বংসী দৈত্য! মুহু মুহু বজ্রপাত, চঞ্চল বিদ্যুৎ চমক। তবু এই প্রভাতের বেলায়, ডেকে চলে ঐ কালো কাক, ডানা ঝাঁপটায় বৃষ্টির জলে। আর উড়ে চলে ভিন্ন ভিন্ন ডালে, আবারো ডেকে চলে সকাল হয়েছে বলে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)