তোমাকে পড়তে গিয়ে শিখেছি নতুন ভাষা,
নতুন শব্দ নতুন আলো আর ভালোবাসা ।
সন্ধ্যায় মালতী বুঝি আমার আঁধারের শিখা,
মিতালী রচালে তুমি তোমার আমার আশায়।
কোমল বদনে আবার লতানো মনের গহনে,
আলম্বন হয়েছ এবার আমাকে আকড়ে ধরে।