বসন্ত ফাগুনে পুস্পিত কাননে
নাচিছ হে প্রিয়ে তুমি।
তা-তা থৈয়া তা-তা থৈয়া
তব নব তরুণী অঙ্গে।
উড়ন্ত বিহঙ্গে দোলিতেছে ঐ
মৃদু গন্ধ আনন্দ লয়ে।
দোলের আবির রাঙানো ললাটে
আরো যেন রঙ মাখে।
বনের গহনে হৃদয় স্পন্দনে
রিনি ঝিনি নিঙ্কন বাজে।
------/////------