জানেন আমাকে কেউ বুঝেনা,
আমার মন আর চলেনা;
হৃদয় আর মাধুরী মিশিয়ে কেউ কথা বলেনা।

যাদেরকে করলাম বিশ্বাস,
তারা নিতে চায় না আমার নিঃশ্বাস;
তাই আর কাউকে দিতে চাই না আশ্বাস।

ব্যথা ভরা কষ্টের ছাপ,
করে দিলাম সবাইকে মাফ;
মনে রেখে হবে কি আমার লাভ?
বাড়বে শুধু কষ্টের চাপ?

আমার কান্না কেউ শুনেনা,
মন তো আর মানেনা;
কোন পথে হাঁটবো মন জানেনা ।

এভাবে ব্যক্ত করবে যার বক্তব্য,
একটা বিষয় জানা তোমার কর্তব্য।
যার মধ্যে বেশি যাতনা,
তার মাঝেই বেশি ছলনা।