আমরা যদি ভালো কাজ করি তবে সেই ভালো কাজ আমাদের বাঁচিয়ে রাখবে।কারণ,ভালো কাজের আরেক নাম বেঁচে থাকা।কিন্তু যতই অধঃপতিত হব ততই যেমন ধ্বংস হব তেমনি মৃত্যুও সন্নিকটবর্তী হবে।
একটা বিষয় জেনে রাখা দরকার যে,মানুষ স্নায়বিক।সে কখনো পাল্টায়না।তার পারিপার্শ্বিক পরিবেশই তাকে বিচিত্র করে তুলে।এই পরিবেশের মাঝে কেউ ভালো পথ বেছে নেয়,কেউবা খারাপ পথ।এখানেই কিন্তু সফলতা।তুমি কোন পথে হাঁটছো এই বোধ যদি তোমার ভেতরে আসে তবেই তুমি নিজেকে বিচার করতে পারবে।কারাগারে বন্দী মানুষের মতো নিজেকে এক জায়গায় শেষ করোনা।বৈচিত্রতায়ও শিক্ষা আছে।তবে সেটা হতে হবে ভালো।মানবাত্মার যত অহংকার,অহমিকা,মিথ্যাভ্যাস ইত্যাদি নিজের মাঝে আসতে দিওনা কিংবা বর্জন করার চেষ্টা করো।তখনই তুমি সফল হতে পারবে।
Comments (10)