হঠাৎ একদিন চুপিসারে,
তোমার সাথে কথা বলাবলি বন্ধ হয়ে গেছে ।
এখন আমার প্রতিদিন
সকাল হয়,দুপুর হয় আবার বিকাল শেষে সন্ধা নামে
সবাই ফিরে যায় যার যার প্রিয়জনের কাছে ।
আমিও এক সময় চাইতাম এমনটাই হোক আমার জীবনে

অবশেষে,
একদিন সবকিছু শেষ হয়ে যায় ।
এখন তুমি ও খোঁজ না আমায়
সেই যে চুপিসারে ফুরায় দু’জনের কথা ।
আমরা এখন আর কথা বলি না
কেন যেন সব কথা শেষ হয়ে গেছে এখানেই ।।