অভিমান
জান,
গত রাতে আমি একটুও ঘুমাতে পারিনি
শুধু বার বার তোমার কথাই মনে পড়ে
শুধু তুমি আর আমি ।
আর রাতের আকাশে জেগে থাকা এক ঝাঁক জোঁনাক পোকা
তোমার জন্য আমার অনেক খারাপ লাগে
কেন এতো খারাপ লাগে তুমি বলতে পার ?
এতো খারাপ লাগে বলেই হুটহাট করে তোমাকে দেখতে ইচ্ছে করে
যদিও দু’জনের কখনো দেখাই হয় না ।
যখন ফোনে কথা হয় অথবা এসএমএস এ
তখন শুধুই মান অভিমান,
আর ভালোবাসার নামে এই মান অভিমান চলতেই থাকে ।
এমনি করেই সকাল দুপুর আর রাত পার হয়ে যায়
তবুও রাতে ঘুম আসে না আমার ।
অতপর :
দু’জনের মিষ্টি মিষ্টি ভালোবাসা আর মান অভিমান রেখে ঘুমানোর আয়োজন ,
চলো দু’জনেই ঘুমিযে পড়ি ।
আবার না হয় সকালেই চলবে মান অভিমানের পালা ।।
মন্তব্য (6)