কেমন আছো তুমি?
একটা দিন তোমার সাথে কাটাবো ভাবছি
সম্ভব হবে কিনা জানি না ।
যদিও পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, হয়তো কোন একদিন হয়ে যেতেও পারে ।
আমরা বাস করি অসম্ভবের মাঝেই
মাঝে মধ্যে দু একটা ঘটনাকে আমরা সম্ভব করে ফেলি
ভালোবাসা বিষয়টাও তো অসম্ভব একটা ব্যাপার
তাই না ?
তা না হলে একেক জনের কাছে ভালোবাসার একেক রকম মানে হবে কেন ।
আমি তোমার মত ভালোবাসা বুঝি না
বুঝিনা বলেই হয়তো আমি তোমার মত ভালোবাসতে পারছি না ।
তবে কি জান,
আমি মাঝে মধ্যেই তোমাকে নিয়ে ভাবি
কেন যে ভাবি তাই এখন পর্যন্ত বুঝতে পারছি না ।
এই না বুঝতে পারাটাই কি ভালোবাসা ?
আমি জানি না
অনেক কিছুই জানতে হয় না ।
আমার ও এখন আর কিছু জানতে ইচ্ছা করছে না ।
কিছু বিষয় রহস্য হিসেবে থাক না
হয়ত এই ভালোবাসার রহস্যও একদিন আবিষ্কার হয়ে যাবে ।
তখন হয়তো বুঝতে পারবে এর নামই ভালোবাসা ?
আমি কি করব জানো ? সেই আবিষ্কারের ধারে কাছেও থাকবো না । থাকুক না কিছু রহস্য ।
কোন এক রাতে নদীর পাড়ে বসে সেই রহস্যকে আর তোমাকে সাথে করেই জোছনা দেখবো ।
জোছনা যে আমার বেশি ভালো লাগে ।।
মন্তব্য (8)