সে আমাকে ভালবাসে কি না-
কে বলে দিবে, কে বাজাবে নব প্রেমের বীনা!!
তারে ধরিয়া আদর করে, কে এনে দেবে আমার ঘরে
কে সাধিয়া দেবে মালা, পরশপরায়ে আলোর দক্ষিনা!!
এক হাতে চাঁদটাকে লয়ে, হারিয়ে যাব দুর দেশে
আধার যখন আসবে ডেকে, চাঁদটাকে দেব জ্বেলে।
কে এমন রসনার ডালা, করে দিবে সজন উতলা
আমার এতো সাধের পবন, আর যে দেরি সয় না!!
কে এনে দিবে ওগো তার হাতের কাঞ্চন বণি,
আমার স্বাধের সকল সুখ তারই আদরের খনি।
যদি সুধাইতে পারি সুখ, থাকবে না আর দুখ
আমার প্রাণ যে আর, আমার বুকে রয় না!!
মন্তব্য (3)