আমি চাহি তোমারে ওগো কামিনী
নিশী যামিনী ওগো ভাসিনী।  
আমি চাহি তোমারে আমি চাহি তোমারে।।
ওগো হাসিনী ওগো কামিনী ওগো ভাসিনী।।

   এসো আমার প্রাণে এসো চাঁদের ললনা।
   কিসে তোমায় দূরে ঠেলে ওগো ছলনা।।                    
   কেন প্রেম হারে    ওগো বারে বারে
   দেখেছি তোমায় আমি রোদের প্রহারে।।
আমি চাহি তোমারে আমি চাহি তোমারে।।
ওগো হাসিনী ওগো কামিনী ওগো ভাসিনী।।

কামিনী-নারী।
ভাসিনী-নারী।