স্পর্শ
----------------------
লিটন রাকিব

চোখের জল নদীতে দিয়েছি মিশিয়ে
পাহাড় করেছি চূর্ণ।
কিছু করার আগে ভালো করে ভাবিনি বলেই...

দীর্ঘ পথ ঘুরে মুসাফিরের মত
উড়ে গেছে ভ্রাম্যমান পাখি,

সেদিন সমুদ্রের স্বর সমুদ্র শুনেছে একা আর
কারা যেন খুঁজেছে তা থেকে যাবৎজীবন।

আকুতি ছিল বলেই আজ
নিরব মোমবাতির মিছিল।

ঠিকঠাক স্পর্শ পেলে চোখদুটি ভিজে ওঠে জলে।