আড়ষ্ট রাতের বুক চিরে
ছুটে আসে নির্ঘূম ঠান্ডা হাওয়া
মধ্যলোকের কিনারা থৈ থৈ করছে
স্নেহহীন স্নেহের ন্যায়
আমি থেমে যাই দু চোখের আশা নিয়ে
থেমে যাই ঝাড়বাতি সন্ধ্যা দেখে।
কখনো বস্ত্রহীন শিশুর চাহুনী দেখে
শিউরে উঠে ভাবি
এ আমার অথর্ব সময় সত্ত্বা।
কখনোবা অক্ষম সময়েরা মিউমিউ স্বরে
সটকে পড়ে লোমশ ওমে।
কি নির্মম বিলাসীতার চাদরে
ঢেকে থাকে পৃথিবীর স্বত্ত্বা আমার।
মুখ ঢেকে রাখি মুখোশের আড়ালে।
কেন পারি না দিতে
ভালবাসার উষ্ণ হাওয়া