সকাল ও রোদ
সকালটা আজ দুষ্টু ভারি
খেলছে লুকোচুরি।
মান হয়েছে রোদের ওপর
তাই করেছে আড়ি।
রোদের খেলাও বেশ চলেছে
খুঁজছে চারিধার---
ভাবছে--'সকাল' লুকিয়ে থেকেই
পেয়ে যাবে পার?
ছাড়ব না তো আজকে তাকে
এতো কিসের মান?
কথায় কথায় লুকিয়ে পড়া
এ কেমন অভিমান?
রূপের দেমাক খুব বেড়েছে
এতই অহংকার!!!!
বলে কি না তার রূপেতেই
মুগ্ধতা সবার!
প্রতিবাদ যেই করতে গেলাম
ওমনি হল মান--
লুকিয়ে এখন আছে বসে
করে অভিমান।
কিন্তু তাকে বুঝতে হবে
যতই করুক মান,
রোদকে ছাড়া ওই রূপসীর
নেই যে কোনই দাম।
<<<<<<<<<<<<<<<<<কুয়াশা>>>>>>>>>>>>>>>>>>>
মন্তব্য (12)