ছোটো ছোটো প্রাণ ছোটো ছোটো কথা
ভূকম্পে বেজে উঠল বুক ভরা ব্যাথা।
কেঁপেছে নেপাল, কেঁপেছে বিশ্বধরা
অগণিত মানুষ গিয়েছে মারা,
শোকস্তব্ধ পৃথিবীর টলেছে বার বার মাথা
গিয়েছে যারা আজ অতলে তলিয়ে
ভগ্নস্তূপের স্রোত ভাসিয়ে
নিথর দেহ দিগভ্রান্ত দিশেহারা।
শিশু কেন হয়েছে কোল-হারা?
শোকবার্তা অশ্রু ঝরিয়ে পড়েছে তুষার চাপা,
ঠিকানা শুধু গেছে মুছে তার
ভাঙা ঘরে আর হবে না যে ফেরা।।