শূন্যতার চারপাশ কঙ্ক · কবিতা · 2015-06-22 · 1463 ভিউ বুকের ভেতর শুয়ে থাকে ময়াল ঘুমপর্বে বেজে যায় বিস্মৃতির নহবত আগুনের চারপাশে অবুঝ মাতাল নিঃশব্দে লেখা হয় মহাভারত উড়ন্ত জোনাকের দূর যাত্রায় অশরীরী ঘ্রাণজ রূপগত ছায়া সংগীত লহরার প্রতি মাত্রায় সেইসব হারিকিরির ছন্দিল কায়া । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)