জঙ্গল এবং ভালোবাসার সম্পৃক্ত রূপকথার
উপত্যকা জুড়ে হাসনুহানার ছড়াছড়ি
সেতু পেরিয়ে অসংখ্য বুনো ফুল
স্পর্শিত গন্ধে সূর্যের জলছবি
রাজপথে নেমে আসা ধূপ রাত
রক্তে ব্যস্ততার পিচ্ছিল তলানি
ঘুম হাতে ছুটে আসে স্বপ্নের মাঝে
জঙ্গলরেখায় ওঠে মাঝরাতের চাঁদ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।