নতুন বছর নতুন দিনে
নতুন অঙ্গীকার,
ফেলবো ভেঙে যত বাঁধা
থাকবো সবাকার ।

নতুন বছর নতুন দিনে
মিলিয়ে সবাই হাত,
গড়বো আবার নতুন সমাজ
করবো জগৎ মাত ।

সবাই মিলে হাত লাগাবো
নিজের স্বার্থ রেখে,
বিশ্ববাসী আমার আপন
থাকবো সুখে দুঃখে ।