নদী পারের দুরন্ত কাশ
ঢলে পড়া সন্ধ্যেবেলা
গোধূলির রক্ত আকাশ
ঢেউয়ের সাথে খেলছে খেলা
নদীর সাথে কথা ছিল
আসব একদিন
সারাটা দিন কাটিয়ে যাব
চিন্তাবিহীন
পারের ঘাট । লেডিজ সাইকেল
মামণি দশমশ্রেণি
লাল পাড়ের সাদা শাড়ি
হাওয়ায় দোলে আলগা বেণি
ষোড়শী স্পর্শ । নৌকা ওঠে কেঁপে
তাকায় নদী ভীষণ অনুতাপে
বুকে হাত রাখতেই নদী বলল
এতদিনে তোমার আসার সময় হল
মন্তব্য (3)