সোনা কঙ্ক · কবিতা · 2013-10-24 · 1130 ভিউ অদ্ভুত এক রোদ রোদেলা অরণ্যে নিঃশব্দ উড়ান বরফদেশে ঘরকন্নার মতো নির্মিত ঘুম প্রতিদিন আসে পাখি বুকে বিছিয়ে দেয় পালক নিবিড় স্পর্শে থাকে রক্ত সঞ্চালন ঘুম ভাঙা কোষ মুখ তুলে দেখে পৃথিবী বিপন্ন অস্তিত্বে --- ভালোবাসার জীয়নকাঠি শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)