গ্রাম্য কঙ্ক · কবিতা · 2013-10-22 · 885 ভিউ পথ ঘিরে আপন দিনরাত্রি কথা খিড়কির ওপারে চাঁদচুরির ঘটনাক্রম অপর্যাপ্ত সেইসব সুখ-দুঃখ প্রতিদিন ছিঁড়ে ফেলে ভালোবাসার চৌহদ্দি এখানে প্রচুর সবুজ সবুজে মিশে বর্ণময় বাঁচার ঘ্রাণ মাটিতে জীবনের চাষ গভীর থেকে উঠে আসে প্রেম শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)