গ্রাম থেকে এক পা ফেললে শহর
শহর থেকে এক পা ফেললে মনিকা বেদি
প্রত্যহ বুক থেকে খসে যাচ্ছে সাদা চুন
বদলে যাচ্ছে চেনা জানা রাসায়নিক সমীকরণ

ভোর বাতাস । এলো চুল । ফুলের ছোঁয়া
রুটিনে দারুণ সব লোমহর্ষক খাদ্যতালিকা
কাছের নদী সরে যাচ্ছে দূরে
বদলে যাচ্ছে আপন রাজত্বের মানচিত্র

এক পা ফেললে বেঁচে থাকা
এক পা ফেললে বেঁচে না থাকা