বাস্তবতা
মনের পাখির স্বপ্ন মনে
গড়বে নীড় ঔ গগনে।
থাকবে একা সঙ্গোপনে
নীড় গড়বে শুকনো শনে।
কিন্তু পাখি জানেনা কভু হায়
গগন ছোয়া, সেতো পাখির কল্পনায়!
বাস্তবতার ফলাফল হল এই,
পাখির ডানায় এত জোর নেই।
সাঙ্গ তাই পাখির মনের সকল অভিপ্রায়,
গগনে নীড় থাকল ঘিরে, পাখির কল্পনায়
Comments (6)