বয়স কিনা ষাট
আমি জানি না কোনটা নদীর ঘাট
আমি জানি না কোনটা সাগর মাঠ,
আমি জানি না কোনটা পাখির হাট
জানি না আমি , বয়স কিনা ষাট ॥
আমি জানি না কোনটা সত্যি বাট্
আমি জানি না নিজেই আমি জাঠ,
আমি জানি না সাতের পর আট
জানি না আমি, বয়স কিনা ষাট ॥
আমি জানি না খাটোর উল্টো বিরাট
আমি জানি না দেশটা পাপেই ভরাট ,
আমি জানি না কোনটা জোয়ার-ভাট
জানি না আমি, বয়স কিনা ষাট ॥
আমি জানি না বাদাম মানেই নাট্
আমি জানি না উড্ মানেই কাঠ ,
আমি জানি না গৃহ মানেই ফ্লাট্
জানি না আমি, বয়স কিনা ষাট ॥
কেন জানি না ইট্ ইজ মাই হার্ট ?
কেন জানি না কোনটা আমার পার্ট ?
কেন জানি না শূন্য আমার ললাট ?
কেন জানি না আমি ? বয়স আমার ষাট ॥
Comments (12)