সেই কবে এক গেঁয়ো যুবতী বলেছিল
কবি তোমার ভালোবাসা আমাকে দাও ।
আমার রক্ত-পরাগে চমকালো আকাশের বিদ্যুৎ ,
বঙ্গোপসাগরের ঈশান কোণ থেকে
উম্মাদের মত এলো দশ নম্বর বিপদ সংকেত,
আর অন্তহীন ছলনায় এলো প্রবল সুনামী ।
আমি উড়ে গেছি ঝড়ে,সখি ভালোবাসা কাকে বলে ?
মন্তব্য (22)