ভোরবেলার মেয়ে আসোয়াদ লোদি · Poems · 2014-08-17 · 1515 views মাধবী তুমি হবে ভোরবেলার মেয়ে সবার আগে উঠে বাসীমুখ ধুয়ে নেবে তুমি হবে শিশিরমাখা ভোরের ছবি । সারাদিন থাকবে হাসিখুশি চঞ্চল দুঃখ আসলে ভুলেও রিসীভ করবেনা পত্রপাট বিদায় করে দেবে । মাধবী দুঃখ তোমাকে মানায় না । Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)