এই সেই মেঠো পথ হেলে দুলে খেতাম যেথায় দোল
আজো বয়ে চলেছি স্মৃতিতে সেই নাটকীয় রোল
ছনের চালে বৃষ্টির ফোটায় ভাসত গানের ছন্দ
ইটভাটায় হারিয়ে গেছে কাদামাটির সেই গন্ধ
আগের মত দেখিনা গাঁয়ে হা-ডু-ডু কানামাছি খেলা
শাপলা ফোটা বিলে বসে এখন ক্রিকেটের মেলা
গ্রামীণ জৌলস হারিয়ে স্বয়ং কাঁদছে প্রকৃতি
গ্রামে নেই সেই কলরব আছে নানান অসংগতি
কালের বিবর্তনে স্মৃতির গ্রামখানি যেন-ধুঁ-ধুঁ মরুভূমি
মনের গহীনে স্মৃতিগুলো আজ পিরামিডে রক্ষিত মমি!
রচনাকালঃ ১২/১২/২০১৭
স্থানঃ রামপুরা,ঢাকা।
মন্তব্য (8)