বেশি কথা বললে নাকি লোকে বাচাল কয়
কম কথা বললে আবার বোকা বনে যায়
গরম কথার ফল কি হয় সবাই আমরা জানি
নরম কথায় আজকাল সিদ্ধ হয়না পানি
সোজা কথায় বোজা ঘাড়ে
ত্যাড়া কথায় ঝগড়া বাড়ে
উচিৎ কথায় মাথায় বারি
অনুচিতে জন্মের আড়ি
আবার মিঠে কথায় ভিটে খালি
তিতা কথা বললে গালি
ক্যামনে কথা কইমু অহন,বলবেন কেহ ভাই
ভাবছি, বলব এবার বোবা কথা,কারণ
বোবার নাকি কোন শক্রু নাই।
সময়কাল:৭/১০/২০১৫
রামপুরা,ঢাকা।
Comments (6)