কায়েম কর নামাজ রোজা
মোমিন মুসলমান
নামাজ বিনে পারপাবেনা হাসরের ময়দান

সখের বাড়ী সখের নারী সখের ঘর সংসার
সবি একদিন হবে বোজা সবি হবে পর
সাথী হয়ে সাথে থেকে নামাজই করবে সমাধান
নামাজ বিনে পারপাবেনা হাসরের ময়দান

পিতা মাতা স্বামী-সন্তান
কেউ কারো শুনবেনা আহবান
আল্লাহ বিনে নেই মহাজন
নিজেকে বাঁচাতে সেদিন হবে পেরেশান
নামাজ বিনে পারপাবেনা হাসরের ময়দান

সকল দ্বন্ধ করে বন্ধ জাগো মুসলমান
নামাজ হল কুরআনের বিধান
নামাজ পড় মজবুত কর নিজেরি ঈমান
নামাজ বিনে পারপাবেনা হাসরের ময়দান

হেলায় হেলায় একদিন যাবে বেলা
শেষ হলে তোমার জীবন খেলা
মিছে মায়ার পিছে সবকিছুর হবে অবসান
নামাজ বিনে পারপাবেনা হাসরের ময়দান

নামাজকে দিওনা ফাঁকি
উড়ে গেলে প্রাণ পাখি
ঈমান আমল রবে বাকি
নিজের ভাল বুঝেনারে আদম সন্তান
নামাজ বিনে পারপাবেনা হাসরের ময়দান

রচনাকালঃ 7/4/2018
রামপুরা,ঢাকা।