চাল নেই চুলো নেই
নুন আনতে যার পান্তা ফুরোয়
সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

আমি নই কারো কেউ নয় আমার মুখাপেক্ষী
চারপাশে শূণ্য আমার নেই আপনজন,
তবুও সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

মাথার উপরে আমার দুনিয়া জোড়া ছাদ
আইল্যান্ডের উপর শুয়ে শুয়ে দেখি পূর্ণিমার চাঁদ
না মরেও বেঁচে আছি আমার যে কই মাছের প্রাণ
তবুও সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

কেউ বলে বাঙ্গাল কেউ বলে কাঙ্গাল
বিশ্ব জড়িবে রেকর্ড গড়েছি আমি
কাঙ্গালের তালিকায় রেকর্ড আমার চেম্পিয়ান
যে যাই বলুক
তবুও সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

রচনাকালঃ 28/6/2018
রামপুরা,ঢাকা ।