সঙ্গ ছেড়ে দিয়েছে সঙ্গী
সহধর্মীণিও করে আজব আজব ভঙ্গী
তবুও একটি রঙীন প্রভাতের আশায় ঘুম ভাঙ্গী

মন ভেঙ্গে ভেঙ্গে এখন কাচের টুকরার মত ভগ্ন
সঙ্গীবিহীন একা একা কাটেনা আর লগ্ন
তবুও দু’চোখ ভরা আশা-নিরাশার হাজারো স্বপ্ন

আত্মীয় স্বজন ভগ্নী
সবার চোখে মুখে মরুর অগ্নি
আমি যেন সবার কাছে দাসের মত লগ্নী

হাত পাতি না লজ্জায়
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায় শয্যায়
তবুও বেঁচে আছি অজানা কোন আশায়

রচনাকালঃ 27/1/2015
রামপুরা,ঢাকা ।