তোমার স্পর্শের শিহরণ! সে কি অনুভূতি!
মেঘ ডাকা গর্জনের মত
এখনও বইছে শিরায় শিরায়
স্মৃতির শেষ সীমানায় এখনও দাঁড়িয়ে
রিক্ত দু’হাত বাড়িয়ে নিঃসঙ্গ নিরবতায়
জেনেও জানিনা -
তুমি ফিরে আসবে, কিনা আসবেনা
তবুও তোমার পানে দাঁড়িয়ে পথের বাঁকে
হয়ত একদিন এভাবে তোমার মত
আমিও যাব হারিয়ে সমাধীর মোহনায়!
প্রকাশকালঃ ৩১/১০/২০১৫
রামপুরা,ঢাকা
Mail:[email protected]
মন্তব্য (13)