মিনারের চূঁড়া থেকে ভেসে এল গান
বুকে এসে বিঁধে
যেন কোকিলের কুহু কুহু তান!
আযান-এ কি আহবান!
শিরায় শিরায় বাজিল ধ্বণি
কি মধুর ঐকতান!
যাদু মাখা আযানের ধ্বণি
মুখরিত আকাশ পাতাল
কি যে মায়ার টান!
মুয়াজ্জিন হাকিল-মুক্তির ফরমান
ক্লান্তি মূছে প্রশান্তির পথে
আমরা মুসলমান!
আযানের সুরে সুরে দুলে ফুঁলে প্রাণ!
ধ্বণিতে ধ্বণিতে মিশ্রত চির কল্যান!
এ যেন মুমিনের জীবনের জয়গান!
রচনাকালঃ ২৪/৩/২০১৮
রামপুরা, ঢাকা।
মন্তব্য (8)