প্রার্থনা করি
কিশোর কারুণিক

বিনিত চিত্তে প্রার্থনা করি
সবাই সুখি হোক
প্রেম সঞ্চিত হৃদয়েতে
বাউন্ডুলে মন
হতাশায় নিমজ্জিত বর্তমান
অতীত চলে গেল ফাঁকি দিয়ে
দেব দেব বলে অনেক কিছু
স্বর্ণালী স্বপ্নগুলো জামার পকেটে
সামনে ধূসর ভবিষৎ
বেঁচে থাকতে কার না ইচ্ছা করে
সুখি হতে কার না ভাল লাগে
সুখ বসন্তের পাখির মতো
মাঝে মধ্যে কুহুকুহু ডাকে
পরিশ্রান্ত মানুষ
পরিত্রানের আশায়
পিট পিট করে তাকায়
ভালবাসার পানে
আমি উদাসী
ভালবাসা পাবার আশায়
এখনো পথ চেয়ে
সবাই সুখি হোক
সুখি হোক সবাই ।