ভালবাসায় গড়াগড়ি
---কিশোর কারুণিক

মেঘলা আকাশ
মেঘলা বাতাস
মেঘলা আমার মন
তোমাকে ভাবি আমি সারাক্ষণ।

ছন্দ এলো গদ্য এলো
মনের আশা পূরণ হলো
এবার বুঝি পাওয়া হলো
তোমার ছোঁয়া নেওয়া হলো ।

দিন চলে যায়
অপেক্ষা শেষ না হয়
শূন্যতা বাড়ে ক্লান্তি আসে
দুরাশা পাশে বসে
এবার বুঝি সে ভালবাসে।

হায় কিছু যে না হয়
মরি বড় ভাবনায়
আয় ফিরে আয় ফিরে আয়
চল এক সাথে যাই
যেখানে শুধু ভালবাসায়
ভালবাসায় গড়াগড়ি ।