খুশি হয়েছিল
--কিশোর কারুণিক


সে এসেছিল
পাশে বসেছিল
কথা বলেছিল
যাওয়ার সময় মিষ্টি করে হেসেছিল ।

আমি ভুলিনি তাকে
আমার মন খোঁজে
আমার চোখ খোঁজে
আমার হাত খোঁজে এখনো তাকে ।

তখন গোধূলী ছিল
বাতাস বয়েছিল
আকাশ তাকিয়ে ছিল
পাখিরা ঘরে ফিরেছিল
আমার মন কেঁদেছিল।

হয়তো ভালবাসা হয়েছিল
চাওয়া পাওয়া জেগেছিল
স্বপ্ন পাখা মেলেছিল
ন্ধদয় খুশি হয়েছিল।