প্রাপ্ত ইতিহাস আজ অপর্যাপ্ত,
উঁচু নিচু পথ বেয়ে নিয়ম পৌঁছে গেছে
শেষ লক্ষ্যে , নতুন সংবিধানের উপসংহারে ,
কুসংস্কারে আলো লেগে হয়েছে নতুন ভোর
সু-সন্তানে ভরে গেছে ঘর , উচ্ছলতা এসেছে সংসারে ।
বিলুপ্ত ইতিহাস জমে আছে
সরল পথে পৌঁছে যাবে , পাবে যোগ্য অনুচ্ছেদ ,
অলিখিত এমন বার্তা
প্রতি মানবের ভেতরে করে বাস
ভুল যেথা বিরহ , আহাজারি , বিচ্ছেদ ।
মন্তব্য (19)