বাবার চোখে স্বপ্ন ছিল
আশা ছিল মনে ,
আমি যেন বড় হই
বলে গুরুজনে ।
দেশের জন্য দেই প্রাণ
যেই সেই ক্ষণে ,
গরীবদের করব ধনী
নিজেরই ধনে ।
বাবার চোখে স্বপ্ন ছিল
আশা ছিল মনে ,
অন্যকে দিয়ে ধন
নিজে যাই বনে ।
প্রতিবেশীর চাইবো সুখ
আমি সর্বক্ষণে ,
আমার কথা বলবে দেশ
বলবে লোকজনে ।
********* সমাপ্ত **********
তারিখ : ০৯-০৬-২০১১ ইং
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।