কবিতা
কানাকানি
-কে,এইচ,মাহাবুব
*****************
গাজীরচটের পূর্ব পাড়ার
হাজী সাহেবের পোলায়
হিন্দিতে গান গাইয়া
সেলিরে সে ভোলায় ।

হাজী সাহেবের পাঁজি পোলায়
ইটিস পিটিস করে,
নির্জনে পেয়ে দ্যাখা
সেলিরে আনলো ধরে ।

হাজী সাহেবের পোলার লগে
লটর পোটর কইরা...,
পালাইছিল নাকি একবার
আনল তাঁরে বাপ ভাই মিলে ধইরা ...।

দুই সংসারের ইজ্জতে যে...
পড়লো টানাটানি,
গাজীর চটের দুই পাড়াতে
রটল কানাকানি ।

********* সমাপ্ত *******
তারিখ : ২২-০৪-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]