কবিতা
চিনেছি গো নারী
-কে,এইচ,মাহাবুব
**************************

হে, নারী আমি তোমাকে চিনেছি
যে দিন ভেঙ্গেছে আমার ভুল,
সে দিন থেকে বাসিনা ভালো
রেখেছি মাথায় বড়ো চুল ।

আমি কারো প্রিয় হতে চাইনা
চাইনা আমাকে কেউ ভালোবাসুক,
আমি ও কাউকে প্রিয় করতে চাইনি
চাইনি কাউকে নিয়ে এ বুকে স্বপ্ন জাগুক ।

আমি নারীকে চিনেছি...
তাই ঘৃণা করি শতবার ,
কাছে এলে দূরে সরে যাই
বলিনা ভালোবাসো ; হাতে ধরি তোমার ।

কি আছে অই রুপের মাঝে ?
সবই জেনেছি গো নারী ,
তোমার রুপেই কর পাগল কেবল
জীবনটাকে করো দুঃখে ভারী ।

*********** সমাপ্ত **********
তারিখ : ১৯-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : [email protected]